tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশবিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এসেছে: ফারজানা শারমীন

বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এসেছে: ফারজানা শারমীন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এমপি বলেছেন, সরকারের ১৮০ দিনের অন্যতম অর্জন হলো বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে পেরেছে। সরকার পরিবর্তনের পর অতীতে পথে পথে আতঙ্ক, নাম পরিবর্তন ও প্রতিষ্ঠান দখলের ঘটনা ঘটত। তবে ৫ আগস্টের পর আর কোনো লাশ যাতে না পড়ে, সে জন্য সরকার সতর্ক রয়েছে।

শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ১৪টি ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানা ও সাতটি সমাজকল্যাণ সংস্থার মধ্যে সরকারি অনুদানের ৩০ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী, বিএনপি নেতা ব্যারিস্টার ইউসুফ আলী, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম, সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট।

‘ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা’

প্রতিমন্ত্রী বলেন, আগের সরকার দেশের বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন খাতকে দুর্বল করে রেখে গেছে। বিদ্যুৎ, গ্যাস, আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদকসহ নানা সমস্যা মোকাবিলা করে বর্তমান সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করছে এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড নয়

ফারজানা শারমীন জানান, ইতোমধ্যে ৭০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। রাজনৈতিক পরিচয় বা বিবেচনায় কাউকে ফ্যামিলি কার্ড দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, যারা যোগ্য, তারাই এই সুবিধার আওতায় আসবেন।

তিনি আরও বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা এবং সন্তানদের সম্পদে পরিণত করার লক্ষ্যেও সরকার কাজ করছে।

এ সময় প্রতিমন্ত্রী চলনবিলকে পর্যটন শিল্পের সম্ভাবনাময় অঞ্চল হিসেবে গড়ে তোলার ঘোষণাও দেন।