tanaka

র‌্যাগিংয়ে অসুস্থ হয়ে হাসপাতালে শিক্ষার্থী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিংয়ের শিকার হয়ে এক নবীন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে...
প্রচ্ছদজাতীয়হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৪১ জন শনাক্ত হয়েছেন। আর ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনে

একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮৪ জন। ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৯ জনে

হাম উপসর্গে হাসপাতালে ভর্তি ১ লাখ ২১ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২১ হাজার ১৩ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৮৬ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। ফলে একই সময়ে নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ জনে

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখনও উল্লেখযোগ্য। বিশেষ করে শিশুদের মধ্যে মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ রয়েছে।