tanaka

যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরানের উপ-স্পিকার

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) উপ-স্পিকার আলী নিকজাদ। ইরানের বার্তা সংস্থা মেহের...
প্রচ্ছদআন্তর্জাতিক‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল লক্ষ্য অর্জনে ব্যর্থ’

‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল লক্ষ্য অর্জনে ব্যর্থ’

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের লক্ষ্য অর্জনে ‘সম্পূর্ণ ব্যর্থ’ হয়েছে বলে দাবি করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তেহরানের মোহাম্মদ রাসুলুল্লাহ কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদেহ।

তাসনিম নিউজ এজেন্সির বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, হাসান জাদেহ ইরানের জনশক্তি ও বাসিজ বাহিনীর প্রস্তুতির প্রশংসা করে দেশটিকে অঞ্চল ও বিশ্বের অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেছেন।

২৭তম মোহাম্মদ রাসুলুল্লাহ ডিভিশনের বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নের প্রস্তুতি পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

হাসান জাদেহ দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বারবার ব্যর্থ হওয়ায় তাদের নেতারা এখন নিজেদের জনগণ ও অভিজাত শ্রেণির সামনে জবাবদিহির মুখে পড়েছেন।

তিনি আরও বলেন, ২৭তম মোহাম্মদ রাসুলুল্লাহ ডিভিশনের বিশাল সক্ষমতা ও প্রস্তুতির মাত্র একটি অংশই এখন পর্যন্ত প্রকাশ্যে এসেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি