tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় সংসদ মসজিদে দোয়া

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় সংসদ মসজিদে দোয়া

‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৪’-এর শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ ভবনস্থ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দোয়া ও মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

মোনাজাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, চিফ হুইপ, হুইপ ও সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি এবং জাতীয় সংসদের কার্যক্রমের সফলতার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

এ সময় মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।