tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে খেলোয়াড়ের মৃত্যু, আহত অন্তত ৯

ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে খেলোয়াড়ের মৃত্যু, আহত অন্তত ৯

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশে একটি ফুটবল ম্যাচ চলাকালে বজ্রপাতে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন।

বুধবার সান্তিফাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলোক কাপ রিজিওনাল টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

থাই সংবাদমাধ্যমের বরাতে গালফ নিউজ জানায়, ম্যাচ চলার সময় স্টেডিয়ামে প্রবল বৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে ২৪ বছর বয়সী খেলোয়াড় সাফওয়ান আওয়ে ঘটনাস্থলেই মারা যান।

আহতদের মধ্যে একজন মালয়েশিয়ার খেলোয়াড়ও রয়েছেন। তাদের অনেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পরপরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আয়োজকরা।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে থাইল্যান্ডে বজ্রপাত একটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগ। এ কারণে বৃষ্টির সময় খোলা স্থানে অবস্থান না করতে দেশটির সরকার নিয়মিত জনসাধারণকে সতর্ক করে থাকে।

সূত্র: গালফ নিউজ