tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিহাসিনা দেশে ফিরলে কী হবে, জানালেন নাহিদ ইসলাম

হাসিনা দেশে ফিরলে কী হবে, জানালেন নাহিদ ইসলাম

আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না এবং দেশের জনগণ ও জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ বিষয়ে সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের আলোচনা চলছে। তবে দলটিকে আবার রাজনীতিতে প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগের বিরোধিতা করা হবে। তার ভাষায়, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবেন, তাদের জনগণের প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।

নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনীতিতে নতুন ধারার পরিবর্তন প্রয়োজন এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।