tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশরাজশাহীতে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও বিপুল মাদকসহ গ্রেপ্তার-২

রাজশাহীতে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও বিপুল মাদকসহ গ্রেপ্তার-২

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক-সন্ত্রাস নির্মূলে রাজশাহী এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুলাই সোমবার রাত ১০:৪০ টায় র‌্যাব-৫ এর একটি বিশেষ অভিযানিক দল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ধান্ধার মাঠ সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
এ সময়  গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়, ০২ টি কালো রংয়ের ম্যগাজিন, ০৪ টি পিস্তলের গুলি, ৫০ পিচ টাপেন্টাডল ট্যাবেলট, ১.৫ পিচ ইয়াবা, ০১ পুরিয়া গাঁজা, ০১ টি গাঁজা সেবনের কলকি, ০১ সেট তাস, ০৩ টি প্লাস্টিকের পাইপ, ০১ টি সামুড়া, ০২ টি হাসুয়া ০১ টি কাস্তে, ০২ টি ছুরি, ০১ টি মাছ মারা কোচ পাইয়া সাক্ষীদের উপস্থিতিতে তাদের কাছ থেকে এসব জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পবা থানার বাসুপাড়া এলাকার মো: মাসুদ রানা (৩৫) ও মো: সোহেল রানা (৩২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে দীর্ঘদিন ধরে তারা রাজশাহী মহানগরীতে মাদক ক্রয়-বিক্রয় ও বহনের সাথে জড়িত ছিল। র‌্যাব-৫ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও সন্ত্রাস নির্মূলে র‌্যাব-৫ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেছে র‌্যাব-৫।