tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিনুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজ নিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরুল হকের খোঁজ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বিষয়টি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হামলায় আহত নুরুল হক নুরের জন্য খালেদা জিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান এবং নুরুল হকের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়াও, নুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য খালেদা জিয়া তার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

গত শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত নুরুল হকসহ ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।