tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন‘নজর যেন না লাগে’ নিয়ে আসছেন মিলন ও পূজা

‘নজর যেন না লাগে’ নিয়ে আসছেন মিলন ও পূজা

রোমান্টিক প্রেমের গল্পে নির্মিত নতুন গানচিত্র নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন ও বাঁধন সরকার পূজা। ‘নজর যেন না লাগে’ শিরোনামের গানটি শনিবার (২৫ জুলাই) নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। এতে মোহাম্মদ মিলনের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে অলংকার চৌধুরীকে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহাম্মদ বোরহান উদ্দিন মিরাজ এবং প্রযোজনা করেছেন শরিফ উদ্দিন।

নতুন গানটি প্রসঙ্গে মিলন বলেন, ‘শ্রোতারা এখন রোমান্টিক গান বেশি পছন্দ করছেন। এই গানের কথা ও সুরে যেমন প্রেম-রোমান্স রয়েছে, তেমনি ভিডিওতেও দর্শক-শ্রোতারা নতুনত্ব দেখতে পাবেন। এর আগে আমার ও পূজার বেশ কয়েকটি গান শ্রোতাদের প্রশংসা পেয়েছে। আশা করছি, নতুন গানটিও সবার ভালো লাগবে।’

সুরকার ও সংগীত পরিচালক রোহান রাজ বলেন, ‘মিলন ও পূজা দুজনেই আমার পছন্দের শিল্পী। তাদের কয়েকটি গান শ্রোতাদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। তাই নতুন গানটি করার সময় তাদের শ্রোতাদের বিষয়টি মাথায় রেখেছি। বর্তমান সময়ে শ্রোতারা যে ধরনের গান শুনতে পছন্দ করেন, এটি তেমনই একটি গান।’

মিলন ও পূজার কণ্ঠে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘চুপিচুপি’, ‘তুমি ছাড়া’, ‘তোমায় ছেড়ে’ ও ‘কি করে বোঝাই’।