tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তি কমানো এবং কার্যক্রমে গতি আনতে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ঝিনাইদহে চালু হলো নতুন আঞ্চলিক কেন্দ্র।

শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহ সদরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং ফলক উন্মোচনের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। নতুন এই কেন্দ্র থেকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও মাগুরা জেলার কলেজগুলোর কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধন উপলক্ষে সরকারি কেশবচন্দ্র কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আমানুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্নীতিবাজদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন অনার্স, মাস্টার্স ও প্রফেশনাল কোর্স চালু এবং আসন বৃদ্ধি করে জাতীয় বিশ্ববিদ্যালয় ঝিনাইদহসহ আশপাশের জেলাগুলোর শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর আমানুল্লাহ বলেন, শিক্ষাকে যুগোপযোগী ও জীবনমুখী করতে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাস সংস্কারসহ তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

তিনি জানান, প্রথম পর্যায়ে অধিভুক্ত কলেজের ৫০ হাজার ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে, পরবর্তীতে ছাত্রেরাও একই সুযোগ পাবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে কর্মশালা আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ ও গবেষণায় আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সরকারি কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু বক্কর সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।