tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীঢাকায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩৪৯, মামলা ৪৩

ঢাকায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩৪৯, মামলা ৪৩

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত নিয়মিত অভিযানে ৩৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় মোট ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩১ জন, লালবাগ বিভাগ থেকে ১৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৫ জন, মতিঝিল বিভাগ থেকে ২৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৮ জন, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ৯৩ জন, গুলশান বিভাগ থেকে ৩৬ জন, উত্তরা বিভাগ থেকে ৩২ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থেকে ২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।