tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকমধ্যপ্রাচ্য ভ্রমণে নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্য ভ্রমণে নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে অবস্থানরত এবং ভ্রমণের পরিকল্পনা করছেন—এমন মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

শুক্রবার প্রকাশিত এক ভ্রমণ পরামর্শে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং যেকোনো সময় তা আরও অবনতি হতে পারে। এ কারণে নাগরিকদের সব ধরনের ভ্রমণ সিদ্ধান্তে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে নিয়মিত নির্ভরযোগ্য সংবাদমাধ্যম অনুসরণ করতে বলেছে। পাশাপাশি যারা বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন বা এ অঞ্চলের কোনো দেশ হয়ে অন্য গন্তব্যে ভ্রমণ করবেন, তাদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ নিরাপত্তা নির্দেশনা ও ভ্রমণ সতর্কতা পর্যালোচনা করার কথাও বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই এ নতুন সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে। ফলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে।