tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এ ঘোষণা দেন।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনীতি, শিক্ষা, অর্থনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী সৌদি আরব। বিশেষ করে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

তিনি জানান, সৌদি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এ উদ্যোগের বিষয়ে তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন।

বৈঠকে সৌদি আরবে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ সম্প্রসারণ, শ্রমবাজারে প্রবেশাধিকার সহজ করা এবং নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

আলোচনায় উল্লেখ করা হয়, বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। তারা দেশটির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশে পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখছেন।

বৈঠকের শেষে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

এ সময় সৌদি প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি আল সুহাইমি উপস্থিত ছিলেন।