tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাকার বায়ুর মান আবারও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে জাকার্তা

ঢাকার বায়ুর মান আবারও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে জাকার্তা

টানা কয়েকদিন মাঝারি বা সহনীয় অবস্থায় থাকার পর আবারও অবনতি হয়েছে রাজধানী ঢাকার বায়ুর মান। সোমবারের ধারাবাহিকতায় মঙ্গলবারও শহরটির বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এদিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা ২৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর, এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়।