tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২৫

মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পাঁচ্চরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে পড়ে। এতে বাসটির পাঁচ যাত্রী আহত হন।

এরপর ওই বাসটির পেছনে থাকা আরও তিনটি যাত্রীবাহী বাস একের পর এক ধাক্কা দেয়, ফলে আরও ২০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ।