tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকআল-আকসা মসজিদের গ্র্যান্ড মুফতিকে আটক করেছে ইসরায়েল

আল-আকসা মসজিদের গ্র্যান্ড মুফতিকে আটক করেছে ইসরায়েল

অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদের ইমাম ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে জুমার নামাজের পর আটক করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার (১০ জুলাই) আল-আকসা মসজিদে জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি শেষে ইসরায়েলি বাহিনীর সদস্যরা তাকে হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আটকের পর শেখ মোহাম্মদ হুসেনকে কোথায় নেওয়া হয়েছে বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।