tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়`বেতনের ১০ শতাংশ গরিবদের জন্য সরকারি কোষাগারে ফেরত দেন প্রধানমন্ত্রী'

`বেতনের ১০ শতাংশ গরিবদের জন্য সরকারি কোষাগারে ফেরত দেন প্রধানমন্ত্রী’

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও তাঁদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গতকাল একটি বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাদের উদ্দেশে বলেন—‘মন্ত্রী মহোদয়গণ, আমি একটি কথা বলব। আপনারা চাইলে রাখতে পারেন, আবার না-ও রাখতে পারেন।’”

তিনি আরও বলেন, “আমি হুবহু উদ্ধৃত করছি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি, বিষয়টি আপনাদের বলা উচিত। আমার বাবা (সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান) প্রতি মাসে তাঁর বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে সেই অর্থ গরিব-দুঃখী মানুষের কল্যাণে বা সরকারি প্রয়োজনে ব্যয় করা যায়। আমিও আমার বেতন থেকে প্রতি মাসে ১০ শতাংশ জমা দিচ্ছি। আমার মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। সে হিসেবে আমি প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা সরকারি হিসাবে জমা দিই। বেতন অ্যাকাউন্টে এলে সেই অর্থ তুলে সরকারের অ্যাকাউন্টে একটি চেকের মাধ্যমে জমা দিই। আপনারাও যদি মনে করেন এবং সম্ভব হয়, তাহলে প্রতি মাসে আপনাদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিতে পারেন।’”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর এ আহ্বানে আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি এবং তাঁর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছি।”