tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকআদর্শকে হত্যা করা যায় না: ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব ইরানের

আদর্শকে হত্যা করা যায় না: ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, একজন মানুষকে হত্যা করা সম্ভব হলেও তার আদর্শকে কখনোই বুলেট বা ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যায় না।

বিতর্কের সূত্রপাত হয় মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া ট্রাম্পের এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেখানে তিনি দাবি করেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার সময় ইরানের শীর্ষ নেতৃত্বের উপস্থিতির ওপর যুক্তরাষ্ট্র নজর রাখছিল। ট্রাম্পের ভাষ্য, “তারা সবাই সেখানে ছিল। মাত্র একটি আঘাতেই আমরা সবাইকে শেষ করে দিতে পারতাম। কিন্তু আমরা তা করিনি, কারণ ভবিষ্যতে আলোচনার জন্য কাউকে না কাউকে প্রয়োজন।”

ট্রাম্পের এই মন্তব্যকে ‘হুমকি’ ও ‘ঔদ্ধত্যপূর্ণ’ আখ্যা দিয়ে ইরানি কর্মকর্তারা পাল্টা বলেন, কোনো ব্যক্তিকে হত্যা করা গেলেও তার আদর্শকে কখনোই নির্মূল করা যায় না।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়, “আপনারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন—এমন দাবি করলেও বাস্তবে একটি সুগন্ধির বোতল ভেঙেছেন মাত্র। ফলে সেই সুবাস এখন আরও বিস্তৃতভাবে চারদিকে ছড়িয়ে পড়েছে।” এই বক্তব্যের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছেন, একজন নেতার মৃত্যু তার আদর্শকে আরও বিস্তৃতভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে।

বিবৃতিতে মার্কিন রাজনৈতিক সংস্কৃতি ও ইতিহাসেরও সমালোচনা করা হয়। ইরানের দাবি, ট্রাম্প বা তার প্রশাসনের পক্ষে এ ধরনের আদর্শিক ও তাত্ত্বিক বিষয় অনুধাবন করা কঠিন। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের নেতৃত্বের মধ্যে প্রাচীন সভ্যতা, সমৃদ্ধ ইতিহাস ও নৈতিক ভিত্তির ঘাটতি রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি বক্তব্য ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের রাজনৈতিক ও আদর্শিক উত্তেজনাকে আবারও সামনে নিয়ে এসেছে। উভয় দেশের মধ্যে বিদ্যমান বৈরিতা ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এমন বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।