tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনজাবিতে ছাত্রদলের প্যানেল ঘোষণা

জাবিতে ছাত্রদলের প্যানেল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদল নেতারা এ প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মীর মশাররফ হোসেন হলের ছাত্রদল সভাপতি মো. শেখ সাদী হাসান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ নম্বর ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসাইন বৈশাখী মনোনীত হয়েছেন। এছাড়া, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পুরুষ পদে মনোনয়ন পেয়েছেন মো. সাজ্জাদুল ইসলাম এবং নারী পদে আঞ্জুমান আরা ইকরা।

সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।

সম্পাদক পদে প্রার্থীরা:

  • শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইয়ামিন হাওলাদার
  • পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: লিখন চন্দ্র রায়
  • সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদ হাসান খাঁন
  • সাংস্কৃতিক সম্পাদক: আবিদুর রহমান
  • সহ-সাংস্কৃতিক সম্পাদক: পারভেজ হাসান নিশান
  • নাট্য সম্পাদক: আমিনুল ইসলাম
  • সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: তাওহিদুর রহমান খাঁন
  • সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ): শাকিল সর্দার
  • সহ-সমাজসেবা সম্পাদক (নারী): কাজী মৌসুমী আফরোজ
  • ক্রীড়া সম্পাদক: উজ্জ্বল হাসান
  • সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): রুহুল আমিন সুইট
  • সহ-ক্রীড়া সম্পাদক (নারী): মোছাঃ শাহানাজ পারভীন শানু
  • পরিবহন ও যোগাযোগ সম্পাদক: জহিরুল ইসলাম
  • স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: মো. মমিনুল ইসলাম

সদস্য পদে প্রার্থীরা:

  • কার্যকরী সদস্য (নারী): সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরীন নিঝুম
  • কার্যকরী সদস্য (পুরুষ): হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান, এ. এম রাফিদুল্লাহ