tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়জেনারেল মাসুদ উদ্দিনসহ ৩৩ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা

জেনারেল মাসুদ উদ্দিনসহ ৩৩ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে গঠিত একটি সিন্ডিকেটের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এ তথ্য জানান।

মামলার বিস্তারিত:

সিআইডির তথ্য অনুযায়ী, অভিযুক্তরা ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত সময়ের মধ্যে প্রতারণার মাধ্যমে মোট ৯,৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠান।

এই সময় জনশক্তি রপ্তানির সরকার নির্ধারিত ফি ৭৮,৯৯০ টাকার অতিরিক্ত প্রতি কর্মীর কাছ থেকে প্রায় ১,৫০,০০০ টাকা আদায় করা হয়। পাশাপাশি পাসপোর্ট, কোভিড-১৯ পরীক্ষা, মেডিক্যাল এবং পোশাক বাবদ আরও ৩৬,৫০০ টাকা করে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

এভাবে মোট ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা পাচারের অভিযোগে বনানী থানায় মামলা দায়ের করা হয়।

মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী, তার প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল, এবং সংশ্লিষ্ট সিন্ডিকেট সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে তার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকার ব্যাংক হিসাব সিআইডি ফ্রিজ করেছে।

সিআইডি জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে সংস্থাটি নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।