tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়নিয়ম মেনেই ‘পুশইন’, দাবি বিএসএফ মহাপরিচালকের

নিয়ম মেনেই ‘পুশইন’, দাবি বিএসএফ মহাপরিচালকের

বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী জানিয়েছেন, ‘পুশইন’ নিয়ে যেসব অভিযোগ উঠছে, সেগুলো আসলে নিয়ম মেনে অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ৪ দিনব্যাপী (২৫–২৮ আগস্ট) বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “এখন পর্যন্ত প্রায় ৫৫০ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। আরও প্রায় ২,৪০০ জনের নাগরিকত্ব যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে।”

সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেয়। এতে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

অন্যদিকে, বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করে। দলটিতে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা ছিলেন।

সম্মেলনে যেসব বিষয় আলোচনায় উঠে আসে তার মধ্যে ছিল—সীমান্ত হত্যা ও অনুপ্রবেশ প্রতিরোধ, ‘পুশইন’ ইস্যু, ভারত থেকে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান বন্ধে পদক্ষেপ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ, সীমান্ত নদীর তীর সংরক্ষণ ও পানির ন্যায্য হিস্যা আদায়ে উদ্যোগ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে যৌথ পদক্ষেপ গ্রহণ।

এ ছাড়া সম্প্রতি ভারতীয় মিডিয়ায় প্রচারিত বাংলাদেশবিরোধী প্রতিবেদন ঘিরে সীমান্তে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তা প্রশমনে উভয় পক্ষ আলোচনা করে।