tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ, জানালেন সড়কমন্ত্রী

দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ, জানালেন সড়কমন্ত্রী

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখে পৌঁছেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রশ্নে সংসদ সদস্য জানতে চান, বর্তমানে দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা কত এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেলগুলোকে বৈধ করার কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে সড়কমন্ত্রী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। পাশাপাশি সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, যেসব মোটরসাইকেল এখনো বিআরটিএ থেকে নিবন্ধন নেয়নি, সেসব মোটরসাইকেলের মালিকরা প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে বিআরটিএ সেগুলো যাচাই-বাছাই করে বৈধতা প্রদান এবং নিবন্ধন নম্বর দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।