tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলা, নিহত ৫, আহত বহু

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলা, নিহত ৫, আহত বহু

ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। স্থানীয় হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি তাঁবুকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে মুহূর্তের মধ্যেই হতাহতের ঘটনা ঘটে এবং অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আল জাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ কয়েকজন আহতের অবস্থা গুরুতর।

আল-শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, হামলায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।

তবে হামলাটি ঠিক কখন এবং গাজার কোন এলাকায় সংঘটিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।