ম্যাক্সি রদ্রিগেজের মতো লিওনেল মেসিকে এতটা কাছ থেকে খুব মানুষই চেনেন। এটি শুধুমাত্র একসঙ্গে জাতীয় দলের জার্সি গায়ে খেলার কারণে নয়। এটির মূল কারণ দুজনেরই শুরুর সময়টা একই জায়গায় বলে। দুজনেরই শিকড় আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের অ্যাকাডেমি।
রোজারিও শহরের অসংখ্য শিশু বেড়ে ওঠে ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে। সড়ক থেকে ক্লাব সব জায়গাতেই ভবিষ্যত তারকাদের ছড়াছড়ি। এমন জায়গা থেকেই শুরু করেছিলেন মেসি ও রদ্রিগেজ। তবে কিছুদিন পর দুজনের পথ আলাদা হয়ে যায়। খুব অল্প বয়সেই ইউরোপে পাড়ি জমান মেসি। অন্যদিকে রদ্রিগেজ ধাপে ধাপে বড় হয়ে নিজ দেশ ও দেশের ক্লাবের বড় তারকা হিসেবেই নিজেকে পরিচিত করান।২০০৬ সালের ১৬ জুন দুজনের গন্তব্য আবারও এক হয়ে যায় জাতীয় দলের হয়ে। বিশ্বকাপে অভিষেক হয় মেসির সার্বিয়ার বিপক্ষে। ৭৫ মিনিটে রদ্রিগেজের বদলি হয়েই মাঠে নামেন মেসি। ৬-০ ব্যবধানে সেই ম্যাচ জেতে আর্জেন্টিনা। মেসির পা থেকে একটি ও জোড়া গোল করেছিলেন রদ্রিগেজ।
রদ্রিগেজ মজা করে একবার বলেছিলেন, মেসির সঙ্গে হাই-ফাইভ করার সময় যেন তিনি ‘জাদু’ পাস করে দিয়েছেন।



