tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নীরব ঘাতক বায়ুদূষণ, বেশি ঝুঁকিতে নিম্ন ও মধ্যম আয়ের দেশ

নীরব ঘাতক বায়ুদূষণ, বেশি ঝুঁকিতে নিম্ন ও মধ্যম আয়ের দেশ

বিশ্বের শীর্ষ দূষিত দেশের তালিকায় ঘুরেফিরে যে দুইটি নাম সবার আগে আসে তা হলো বাংলাদেশ আর পাকিস্তান। বায়ুদূষণ যেনো দেশ দুইটির নিত্যসঙ্গী। অনেক দেশ এক্ষেত্রে কার্যকর ব্যবস্থার মাধ্যমে প্রতিকার পেলেও স্বস্তি নেই বাংলাদেশ ও পাকিস্তানের কোটি কোটি মানুষের। দূষণের কারণে প্রতিবছর দেশ দুইটির হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন।

এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের শীর্ষ দূষিত দেশের তালিকায় পাকিস্তান প্রথমে রয়েছে। দেশটি স্কোর ১৫৯। একই বছরে বাংলাদেশ ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আসে।২০২৪ সালেও বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বায়ুদূষণের দেশ ছিল বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে বায়ুদূষণের গড় মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে ১৫ গুণেরও বেশি ছিল।

২০২৩ সালে বিশ্বের সবচেয়ে দূষিত তিন দেশের মধ্যে ছিল বাংলাদেশ, পাকিস্তান ও ভারত। এ তালিকায় বাংলাদেশ ও ভারত আগের বছরের চাদ ও ইরানের স্থান দখল করে।