tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকলেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান

লেবাননে ইসরায়েলের চলমান সামরিক হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষভাবে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ সোমবার (১ জুন) এ তথ্য জানিয়েছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকা এবং যুদ্ধবিরতির শর্ত হিসেবে আলোচিত বিষয়গুলো লঙ্ঘিত হওয়ায় ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিচালিত আলোচনা ও খসড়া বিনিময়ের প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে।

ইরান জানিয়েছে, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে হবে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের নতুন আলোচনা এগিয়ে নেওয়া হবে না বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

তাসনিম আরও দাবি করেছে, ইরান ও তার আঞ্চলিক মিত্ররা বর্তমানে হরমুজ প্রণালি বন্ধ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। পাশাপাশি লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালিসহ অন্যান্য কৌশলগত ফ্রন্ট সক্রিয় করার বিষয়টিও তাদের বিবেচনায় রয়েছে। এর আগে ওই অঞ্চলে ইরান-সমর্থিত হুথি বাহিনী আন্তর্জাতিক জাহাজ চলাচলে হামলা চালিয়েছিল।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় সামরিক অভিযান জোরদারের নির্দেশ দেন। এলাকাটি হিজবুল্লাহর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

সিএনএনকে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, বৈরুতে পরিচালিত হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই নেওয়া হয়েছিল।