tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকমার্কিন সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইরান দাবি করেছে, দেশটির আঞ্চলিক জলসীমা ও আকাশসীমায় অনুপ্রবেশের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

রোববার (৩১ মে) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ভোরে একটি মার্কিন সামরিক ড্রোন ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে অভিযানের উদ্দেশ্যে দেশটির আকাশসীমায় প্রবেশ করে।

বিবৃতিতে দাবি করা হয়, ড্রোনটি শনাক্ত করার পর আইআরজিসির আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে সেটিকে লক্ষ্যবস্তু করে ভূপাতিত করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এটি ছিল যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ শ্রেণির সামরিক ড্রোন।

তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে ইরানের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসী পদক্ষেপের জবাব ‘দৃঢ় ও সিদ্ধান্তমূলকভাবে’ দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে এই দাবি নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে। তবে ঘটনাটির সত্যতা সম্পর্কে এখনো নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।