tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিঅতীতের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: রিজভী

অতীতের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: রিজভী

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের তুলনায় অনেক ভালো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এবার কোরবানির পশুর হাটগুলোতে কঠোরভাবে চাঁদাবাজি দমন করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, রাতারাতি কোনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়, এমনকি উন্নত দেশেও তা দেখা যায় না। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা সক্রিয় ও আন্তরিক, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

কোরবানির বর্জ্য অপসারণে দুই সিটি কর্পোরেশনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন অত্যন্ত কার্যকরভাবে কাজ করেছে। বিকেলের মধ্যেই বিভিন্ন এলাকা ও মহল্লা থেকে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করা হয়েছে, যা অতীতে দেখা যায়নি।

তিনি আরও বলেন, এতে বোঝা যায় সরকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

এ সময় রামিসা হত্যার ঘটনাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, নির্যাতনের পর হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী দ্রুত সেখানে গেছেন, তাদের সান্ত্বনা দিয়েছেন এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছেন। একইসঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করার বিষয়েও সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।