tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকমার্কিন হামলার জবাবে ‘যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে’ পালটা হামলার দাবি ইরানের

মার্কিন হামলার জবাবে ‘যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে’ পালটা হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, বন্দর আব্বাসের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে তারা একটি ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পালটা হামলা চালিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে ওই হামলা চালানো হয়। তাদের দাবি, লক্ষ্যবস্তু ছিল এমন একটি বিমানঘাঁটি, যেখান থেকে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী অভিযান’ পরিচালিত হয়েছিল। তবে ঘাঁটিটির অবস্থান বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে বিভিন্ন সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বন্দর আব্বাস বিমানবন্দরের উপকণ্ঠে একটি স্থাপনায় হামলা চালায়। ওই ঘটনার পরই পালটা প্রতিক্রিয়া জানায় আইআরজিসি।

বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিলে তার ‘আরও কঠোর ও ব্যাপক’ প্রতিক্রিয়া দেখানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।