tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকভারত-পাকিস্তানসহ ৪০ দেশের নাগরিকদের ফ্রি ট্যুরিস্ট ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

ভারত-পাকিস্তানসহ ৪০ দেশের নাগরিকদের ফ্রি ট্যুরিস্ট ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

পর্যটন খাতকে আরও গতিশীল করতে ৪০ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সরকার। সোমবার (২৫ মে) থেকে এই নতুন সুবিধা কার্যকর হয়েছে।

শ্রীলঙ্কার ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার আওতায় পর্যটকরা অন-অ্যারাইভাল ফ্রি ভিসা সুবিধা পাবেন। তবে ভ্রমণের আগে অনলাইনে ইটিএ অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক।

নতুন সুবিধার আওতায় ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, সৌদি আরব, মালয়েশিয়াসহ ৪০ দেশের নাগরিকরা ৩০ দিনের ফ্রি ট্যুরিস্ট ভিসা পাবেন। এই ভিসার মাধ্যমে ৩০ দিনের মধ্যে দুইবার শ্রীলঙ্কায় প্রবেশ করা যাবে।

শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, কেউ যদি ৩০ দিনের বেশি সময় অবস্থান করতে চান, তাহলে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

অন্যদিকে, দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মালদ্বীপের নাগরিকরা ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা সুবিধা পাবেন।

পর্যটক সংখ্যা বৃদ্ধি এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা সরকার।

যেসব দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন:

অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চীন, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পাকিস্তান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।