tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিশেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান রিজভীর

শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান রিজভীর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য রাজনৈতিক বক্তব্যের অংশ হলেও, যদি তার সৎসাহস থাকে তাহলে দেশে ফিরে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিভিন্ন ইতিবাচক ও কার্যকর উদ্যোগের কারণে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হচ্ছে। ঘরমুখো মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি।

রিজভীর ভাষ্য, অতীতের তুলনায় এবার সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা কমেছে, ফলে সাধারণ মানুষকে বড় ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আগের যেকোনো সময়ের তুলনায় ভালো।

সরকারের কার্যক্রম নিয়ে রিজভী বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা ও তৎপরতা দৃশ্যমান হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অঙ্গীকারবদ্ধ এবং গণতান্ত্রিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় দল কাজ করে যাচ্ছে।