tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিঈদুল আজহা উপলক্ষে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

ঈদুল আজহা উপলক্ষে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটিকে সামনে রেখে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ছুটির আগে টানা দুই দিন ব্যাংক খোলা রাখার পাশাপাশি বিশেষ কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, আগামী শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) ব্যাংকের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকবে। এরপর সোমবার (২৫ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত ঈদের ছুটিতে বন্ধ থাকবে ব্যাংকগুলো।

তবে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, বোনাস পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। এ লক্ষ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত আকারে খোলা থাকবে।

এসব শাখায় সীমিত সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। আর গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।