tanaka

শাহরুখ খানকে নিয়ে বিভ্রান্তিকর ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে অনন্ত আম্বানি চুপ থাকতে বলেছিলেন—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি দাবিকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’...
প্রচ্ছদআন্তর্জাতিকব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮

ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি পণ্যবাহী (ফ্রেইট) ট্রেন ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনার পরপরই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে যায় এবং তা দ্রুত আশপাশের কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তবে এখনো পর্যন্ত নিহত ও আহতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, পর্যটনপ্রধান শহর হওয়ায় ব্যাংককে সবসময়ই বিপুল সংখ্যক বিদেশি পর্যটকের উপস্থিতি থাকে।

সূত্র: বিবিসি অনলাইন।