tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়পাটগ্রাম সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

পাটগ্রাম সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মে) দুপুরের দিকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককালে তার কাছ থেকে মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়, যার মধ্যে দুটি কূটনৈতিক পাসপোর্ট।

সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদেও দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে বলে জানা গেছে। তিনি ভারত থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রাত ১০টার দিকে পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। পাটগ্রামের দহগ্রাম এলাকায় তার চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নেয়। সেখান থেকে তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে।”