tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকঈদের আগেই ফের ইরানে হামলার আশঙ্কা

ঈদের আগেই ফের ইরানে হামলার আশঙ্কা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সূত্রের বরাতে বলা হয়েছে, ঈদুল আজহার আগেই এই হামলা শুরু হতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী সপ্তাহের মধ্যেই ইরান নতুন হামলার মুখে পড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা সম্ভাব্য অভিযানের বিভিন্ন পরিকল্পনা তৈরি করেছেন, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সূত্র আরও জানায়, বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে রয়েছে ইরানে ব্যাপক বোমা হামলা এবং বিশেষ বাহিনী দিয়ে স্থল অভিযান পরিচালনা করে পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, যুদ্ধবিরতি ভেঙে গেলে সম্ভাব্য নতুন অভিযানের নাম হিসেবে ‘অপারেশন স্লেজহ্যামার’ বিবেচনা করছে পেন্টাগন।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই অভিযান ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’র চেয়েও কয়েকগুণ বেশি ভয়াবহ হতে পারে।