tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালি দিয়ে এপ্রিলে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক

হরমুজ প্রণালি দিয়ে এপ্রিলে ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক

মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ ইরাক গত এপ্রিল মাসে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবহার করে প্রায় ১ কোটি (১০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। দেশটির নবনিযুক্ত তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীল সরবরাহ বজায় রাখতে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই রুট দিয়ে বিপুল পরিমাণ তেল রপ্তানি ইরাকের অর্থনৈতিক সক্ষমতা ও জ্বালানি খাতের শক্ত অবস্থানের প্রতিফলন।

সংবাদ সম্মেলনে তেলমন্ত্রী আরও বলেন, তেল উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে ইরাক ওপেক এবং ওপেক প্লাস জোটের সঙ্গে সমন্বয় ও আলোচনা জোরদার করার পরিকল্পনা নিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশীদারিত্ব বাড়াতে জোটের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যৎ পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এছাড়া বাগদাদ সরকার দৈনিক তেল উৎপাদন সক্ষমতা ৫০ লাখ (৫ মিলিয়ন) ব্যারেলে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। সরকারের আশা, এই উদ্যোগ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

সূত্র: আল-জাজিরা