tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়হামের উপসর্গে দেশে আরও ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গে দেশে আরও ২ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫৭২ জনে।

বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ১৬৭ জন, বরিশালে ১২৯ জন, সিলেটে ৫৫ জন, খুলনায় ৫৫ জন, ময়মনসিংহে ৪৪ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুর বিভাগে ২ জন রোগী শনাক্ত হয়েছেন।

একই সময়ে দেশে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০৮ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫২৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ২৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৬৪৫ জন।

এ পর্যন্ত নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দুই জনসহ সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৯ জনে।

সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ঢাকা বিভাগে। এ পর্যন্ত সেখানে ২৫ হাজার ৪৯১ জন সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৫ জন।