tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকচলমান যুদ্ধবিরতির অগ্রগতি আনতে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

চলমান যুদ্ধবিরতির অগ্রগতি আনতে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

দীর্ঘ ৯ বছর পর তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৩ থেকে ১৫ মে বেইজিং সফরকালে ইরান ইস্যুর পাশাপাশি রাশিয়া–ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিও আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ট্রাম্পের এ সফরের বিষয়টি নিশ্চিত করে। এর আগে ২০১৭ সালের নভেম্বরে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে তিনি সর্বশেষ চীন সফর করেছিলেন।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের এবারের চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফরকালে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও বাণিজ্যিক ইস্যুতে আলোচনা করবেন বলে জানা গেছে।

হোয়াইট হাউস সূত্রে বলা হয়েছে, এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে চীনকে সক্রিয়ভাবে যুক্ত করা। পাশাপাশি ইরানের ওপর বেইজিংয়ের প্রভাব ব্যবহার করে একটি স্থায়ী শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি আনার বিষয়টিও আলোচনায় থাকবে। ট্রাম্পের ধারণা, চীন যদি ইরানের সঙ্গে জ্বালানি তেলসহ অন্যান্য বাণিজ্যিক সহযোগিতা কমায়, তবে তেহরানকে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের দিকে এগিয়ে যেতে চাপ তৈরি হবে। (সূত্র: বিবিসি)