tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজনীতি‘বালিশ কাণ্ড’ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন তারেক রহমান

‘বালিশ কাণ্ড’ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন তারেক রহমান

‘বালিশ কাণ্ড’ নিয়ে এবার প্রকাশ্যে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি ১৭ বছরের কথিত স্বৈরাচারী শাসনামলের দুর্নীতি ও বিদেশে অর্থপাচার প্রসঙ্গে কথা বলেন।

তিনি বলেন, একটি প্রকল্পে বালিশ ৮০ হাজার টাকা করে কেনা হয়েছিল। ৮০ হাজার টাকার একটি বালিশ—সেই বালিশে ঘুম হবে কি না, সেটাই একটি বড় প্রশ্ন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘বালিশ কাণ্ড’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়, যা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি একটি অডিট রিপোর্ট উপস্থাপনের সময়ও তারেক রহমান বিষয়টি নিয়ে কথা বলেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠানে তিনি আবারও প্রকাশ্যে এ প্রসঙ্গ টেনে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, তিনি যখন বিদেশে থাকতে বাধ্য হন, তখন দেশের মানুষ দেশের ভেতরেই ছিলেন এবং তখন তারা প্রত্যক্ষ করেছেন কীভাবে জনগণের সম্পদ লুটপাট করা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন সময়ে এসব অনিয়ম সম্পর্কে তথ্য জানা গেছে বলেও মন্তব্য করেন তিনি।