tanaka
প্রচ্ছদজাতীয়ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা

রাষ্ট্রপতির দায়িত্ব থেকে বিদায় নেওয়া উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় বিদায়ী সংবর্ধনা দিয়েছে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ছিল বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তাঁর শেষ কর্মদিবস। এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর গত ২৪ জুলাই হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতি নির্বাচনের পর তাঁর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বেরও অবসান হলো।