tanaka
প্রচ্ছদজাতীয়হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে ১ হাজার ৭২ জন আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী—

গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত: ১,০০৪ জন
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম: ৬৮ জন
১৫ মার্চ–২০ আগস্ট পর্যন্ত হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত: ১,৪৬,৭১৫ জন
একই সময়ে নিশ্চিত হাম: ১৮,১৪৪ জন
হাম-সদৃশ উপসর্গে হাসপাতালে ভর্তি: ১,২৮,০২৬ জন
হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন: ১,২৩,৬৮৪ জন
সবচেয়ে উদ্বেগের বিষয়, ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত হাম-সদৃশ উপসর্গে মোট ৮২৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য সতর্কতা: শিশুদের জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া ও শরীরে র‍্যাশসহ হাম-সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।