দুই দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। শুক্রবার (৮ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।এ সময় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সাইম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আবু নাঈম।মহসিন নাকভি পিসিবি চেয়ারম্যানের পাশাপাশি পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তার এই সফরে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। বিশেষ করে দুই দেশের মধ্যে নিয়মিত সিরিজ আয়োজন এবং বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।বিসিবি সূত্র জানায়, চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এটিই প্রথম দেখা।



