tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলের বিরুদ্ধে হুমকি এলে কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইসরায়েলের বিরুদ্ধে হুমকি এলে কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলকে হুমকি দিলে সংশ্লিষ্টদের জীবন ঝুঁকিতে পড়বে। বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরা।

নেতানিয়াহু বলেন, “আমাদের শত্রুদের স্পষ্টভাবে জানাতে চাই, কোনো সন্ত্রাসীর দায়মুক্তি নেই। যারা ইসরায়েলকে হুমকি দেবে, তারা নিজেদের জীবনই ঝুঁকিতে ফেলবে।”

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ইউনিটের কমান্ডার আহমদ বালুত নিহত হওয়ার পর এ মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, “সে হয়তো ভেবেছিল বৈরুতে তার দায়মুক্তি আছে। কিন্তু এখন আর তা নেই।”

ইসরায়েলি প্রধানমন্ত্রীর অভিযোগ, আহমদ বালুত বৈরুতে গোপন ঘাঁটি থেকে ইসরায়েলি বাহিনী ও বসতিগুলোকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা ও পরিচালনা করছিলেন।

এদিকে, নেতানিয়াহু আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় হামাসের সদস্যদের লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ক্ষেত্রে বেসামরিক কেউ হতাহত হচ্ছে না বলে দাবি করেন তিনি।