tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদজাতীয়ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আগামী ১২ মে থেকে ঈদ পর্যন্ত দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। বিষয়টি জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করা হয়েছিল। তবে সরকার রাত ১০টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে।

তিনি আরও জানান, বাড়তি সময় দোকান খোলা রাখলেও অতিরিক্ত আলোকসজ্জা ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে সরকার।

জ্বালানি সংকট মোকাবিলায় গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা কার্যকর করা হয়। পরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর ৫ এপ্রিল থেকে দোকান বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা নির্ধারণ করা হয়।