tanaka
প্রচ্ছদখেলাঅনূর্ধ্ব-১৫ বালকদের বিপক্ষে ৪৯ রানে অলআউট, বিশ্বকাপের আগে বিপাকে নারী দল

অনূর্ধ্ব-১৫ বালকদের বিপক্ষে ৪৯ রানে অলআউট, বিশ্বকাপের আগে বিপাকে নারী দল

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই প্রস্তুতিমূলক সিরিজে ব্যাটে-বলে বেশ ভোগান্তিতে পড়েছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-১৫ বালক দলের বিপক্ষে মাত্র ৪৯ রানে অলআউট হয়েছে বিসিবি নারী লাল দল।

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের দুই দলে ভাগ করে এবং অনূর্ধ্ব-১৫ ছেলেদের নিয়ে একটি ত্রিদলীয় সিরিজ খেলছে নারী দল। সেই সিরিজের চতুর্থ ম্যাচে আজ বিকেএসপিতে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের মুখোমুখি হয় লাল দল। ব্যাটিংয়ে নেমে ২০.৪ ওভারে মাত্র ৪৯ রানে গুটিয়ে যায় নিগার সুলতানা জ্যোতির দল।

নারী দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার শারমিন সুলতানা। তিনে নামা সুমাইয়া ৮ রান করলেও বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অধিনায়ক জ্যোতি নিজে করেন মাত্র ১ রান। এক পর্যায়ে ৩১ রানে ১ উইকেট হারানো দলটি, শেষ ১৮ রানে হারায় ৯টি উইকেট।

অনূর্ধ্ব-১৫ দলের হয়ে সমান তিনটি করে উইকেট নেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব।