tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশআইপিএলের যে রেকর্ড একাই স্পর্শ করলেন কোহলি

আইপিএলের যে রেকর্ড একাই স্পর্শ করলেন কোহলি

বেশ কয়েক বছর ধরেই রেকর্ড গড়া এখন আর নতুন কিছুই নয় বিরাট কোহলির জন্য। প্রতিমুহূর্তেই একের পর এক রেকর্ড গড়েন তিনি। এবার নতুন এক কীর্তি গড়েছেন তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগে।

গতকাল সোমবার দিল্লি ক্যাপিটালসকে মাত্র ৭৫ রানে অলআউট ৯ উইকেটের জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে অনন্য এক অর্জন থেকে মাত্র ১১ রান দূরে ছিলেন বিরাট কোহলি।দলের জয়ে অপরাজিত ছিলেন ১৫ বলে ২৩ রান করে। অর্থ্যাৎ অর্জনটা ধরা দিয়েছে তার কাছে। আইপিএলের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতের এই কিংবদন্তী ব্যাটার।

২৩ রান করার পথে দুই ছক্কা ও এক চারে দলকে জয়ের স্বাদ পাইয়ে দেন তিনি। ৮১ বল হাতে রেখেই দাপুটে জয় পেয়েছে বেঙ্গালুরু।