tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিরায় পক্ষে না এলে হাইকোর্টে যাবো: মনিরা শারমিন

রায় পক্ষে না এলে হাইকোর্টে যাবো: মনিরা শারমিন

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন মনিরা। সোমবার নির্বাচন কমিশনে আপিল শুনানি হয়েছে। তবে এখনো আপিলের কোনো রায় দেওয়া হয়নি।এ বিষয়ে মনিরা শারমিন বলেন, আমরা আপিল করেছি। শুনানি ছিল। তবে রায় পাইনি। ইসির রায় পক্ষে আসলে ভালো না হলে আমি হাইকোর্টে যাবো। বারবার বলছি আমি যে প্রসেসো চাকরি ছেড়েছি এটা দেখতে হবে। আইন সবার জন্য সমান না। সরকারি দলের জন্য আইন ভিন্ন দেখছি।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় আইন অনুযায়ী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন তিনি।