tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশদিনাজপুরে বাস দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাসহ আহত ১৫

দিনাজপুরে বাস দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাসহ আহত ১৫

দিনাজপুরের পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খালে পড়ে গেলে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনাটি ঘটে রোববার (২৪ আগস্ট) ভোরে, উপজেলার আমবাড়ি এলাকায়।

দুর্ঘটনার পর ফেসবুক লাইভে এসে ফারুক হাসান জানান, বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ে পড়ে যায়। তিনি অভিযোগ করেন, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। এতে সব যাত্রী কমবেশি আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ফুলবাড়ি ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। তবে আমাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করেছেন।”

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান জানান, বাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলেন। সবাই আহত হলেও কারও অবস্থা গুরুতর নয়।