যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না।
ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন।তার দাবি, যুক্তরাষ্ট্র এরই মধ্যে প্রচলিত (কনভেনশনাল) সামরিক শক্তি ব্যবহার করেই নিজেদের লক্ষ্য অর্জন করেছে।
তিনি আরও বলেন, আমরা পারমাণবিক অস্ত্র ছাড়াই প্রচলিত পদ্ধতিতে তাদের ব্যাপকভাবে দুর্বল করে দিয়েছি।ট্রাম্প জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্র কোনো দেশেরই ব্যবহার করা উচিত নয়।
ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই বক্তব্য উত্তেজনা কিছুটা প্রশমিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, দেশটির বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ সেন্টকমের দায়িত্বপূর্ণ এলাকায় এরই মধ্যে প্রবেশ করেছে।



