tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাশান্ত-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

শান্ত-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

৩২ রানে নেই ৩ উইকেট। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই চাপ থেকে দলকে উৎড়ে তোলার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস।

তাদের জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৫৮ রান। শান্ত ২৩ আর লিটন ১২ রানে অপরাজিত আছেন।

টস হারের হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই টস হারলো বাংলাদেশ। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে টাইগাররা।

শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারই ফিরে গেছেন আগেভাগে। ওররকির টানা দুই ওভারে সাইফ হাসান আর তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরেছেন। সাইফ (০) খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন। ওররকির পরের ওভারে ইনসাইডেজ হয়ে বোল্ড হয়েছেন তামিম (০)।সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ওররকির তৃতীয় শিকার হয়ে ফেরেন ১৮ রান করে। ৩২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।